1. gangchiltvip@gmail.com : admin :
‎অভয়নগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ - Gangchil TV
April 4, 2026, 4:15 pm

‎অভয়নগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

Reporter name :
  • আপডেটের সময়: Tuesday, March 31, 2026
  • 134 সময় দেখুন

 

‎বিশেষ প্রতিনিধি:

‎যশোরের অভয়নগর উপজেলায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ চেক হস্তান্তর করা হয়।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দীপু ক্ষতিগ্রস্তদের হাতে সরাসরি এই সহায়তা তুলে দেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অঞ্জন কুন্ডু সহ বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারকে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়া অগ্নিকাণ্ডে নিহত এক ব্যক্তির পরিবারকে দেওয়া হয় ২৫ হাজার টাকা।

‎চেক হাতে পেয়ে স্বামী পরিত্যক্ত আসমা বেগম আবেগাপ্লুত হয়ে বলেন, “বড় সাহেব (ইউএনও) অনেক ভালো মানুষ। আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর তিনি আমাদের খোঁজখবর রেখেছেন এবং কোনো ধরনের ঝামেলা ছাড়াই সহযোগিতা দিয়েছেন।”

‎উপজেলা প্রকল্প অফিস সূত্রে আরও জানা যায়, মোট ১৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সর্বমোট ১ লাখ ৫৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর