1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
ব্রাহ্মণবাড়িয়ায় সাইফুর রহমান খানের বিশেষ ইংলিশ ক্লাস - Gangchil TV
September 6, 2026, 9:55 am

ব্রাহ্মণবাড়িয়ায় সাইফুর রহমান খানের বিশেষ ইংলিশ ক্লাস

Reporter name :
  • আপডেটের সময়: Saturday, September 5, 2026
  • 19 সময় দেখুন

ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি , তানভীর ভুইয়া  : 

ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে শুধু গ্রামারের ওপর নির্ভর না করে বুঝে বুঝে ও ব্যবহারিকভাবে শেখার ওপর গুরুত্বারোপ করেছেন সাইফুর’স-এর প্রতিষ্ঠাতা সাইফুর রহমান খান। তিনি বলেছেন, গ্রামার দিয়ে ভাষা শেখা অনেকের কাছে কঠিন মনে হলেও ভাষাকে উপলব্ধি করে শেখা তুলনামূলক সহজ। আল্লাহ তায়ালা মানুষের জন্য ভাষা শেখাকে সহজ করে দিয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ায় সাইফুর’স-এর ব্রাহ্মণবাড়িয়া শাখায় বিশেষ ইংলিশ ক্লাসে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তাঁর আগমন উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হন।

সাইফুর রহমান খান বলেন, “আমি চাই, সারাদেশের বাঙালিরা ইংরেজিকে যেন নিজের ভাষার মতো উপলব্ধি করতে পারে।” তাঁর মতে, শুধু গ্রামারের নিয়ম মুখস্থ করে একটি ভাষায় দক্ষতা অর্জন করা কঠিন। বরং শুনে, বুঝে, কথা বলে ও নিয়মিত ব্যবহারের মাধ্যমে ইংরেজি শেখা সহজ।

তিনি আরও বলেন, বাংলাদেশের অনেক মানুষ জীবিকার প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমান। কিন্তু ভাষাজ্ঞান না থাকায় সেখানে গিয়ে তাদের অনেক সময় কঠিন ও পরিশ্রমের কাজ করতে হয়। ভাষা জানা থাকলে বিদেশে আরও ভালো কাজের সুযোগ তৈরি হতে পারে। তাই ইংরেজি শেখাকে কেবল পরীক্ষায় ভালো ফলের বিষয় হিসেবে না দেখে জীবনের প্রয়োজনীয় দক্ষতা হিসেবে গ্রহণ করা উচিত।

সাইফুর রহমান খান বলেন, শিক্ষার্থীদের ইংরেজি ভাষার প্রতি ভয় দূর করে স্বাভাবিকভাবে ভাষাটি শেখাতে হবে। এজন্য প্রচলিত মুখস্থনির্ভর পদ্ধতির পরিবর্তে সহজ ও বোধগম্য উপায়ে ইংরেজি শেখানোর ওপর গুরুত্ব দিতে হবে।

এদিকে, সাইফুর’স-এর ব্রাহ্মণবাড়িয়া শাখার পরিচালক তৌহিদ ইসলাম জানান, গত ১৭ বছর ধরে তিনি শাখাটির কার্যক্রম পরিচালনা করে আসছেন। দীর্ঘ এই সময়ে অসংখ্য শিক্ষার্থীকে ইংরেজি ভাষা শেখানোর পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি।

অনুষ্ঠানে সাইফুর’স-এর শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের ইংরেজি শেখার বিভিন্ন কৌশল ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর