1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ - Gangchil TV
August 18, 2026, 10:08 am

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

Reporter name :
  • আপডেটের সময়: Tuesday, August 18, 2026
  • 20 সময় দেখুন

ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি , তানভীর ভুইয়া  :

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কেজি গাঁজাসহ ওমর ফারুক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (১৭ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন পুনিয়াউট বাইপাস বাসস্ট্যান্ড সংলগ্ন যাত্রী ছাউনির সামনে সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওমর ফারুক নেত্রকোনা জেলার পূর্বধলা থানার গাইলারা গ্রামের মো. ইসলাম উদ্দিন আকন্দের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া সূত্রে জানা যায়, অভিযানে ওমর ফারুকের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা করেছেন।

অভিযান ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক সাজেদুল হাসান।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর