1. gangchiltvip@gmail.com : admin :
সর্বদলীয় সভায় ঐক্যের আহ্বান জানালেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ - Gangchil TV
March 1, 2026, 5:50 am

সর্বদলীয় সভায় ঐক্যের আহ্বান জানালেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

Reporter name :
  • আপডেটের সময়: Saturday, February 28, 2026
  • 43 সময় দেখুন

 

 

মোছাঃ আছমা আক্তার আখি

পঞ্চগড় জেলা প্রতিনিধি, 

 

পঞ্চগড়ে সর্বদলীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের কনফারেন্স রুমে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী মোঃ সায়েমুজ্জামান।

 

সভায় জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে সকলের মতামত গুরুত্বসহকারে শোনেন এবং উপস্থিত নেতৃবৃন্দকে তাদের সমস্যার কথা তুলে ধরার সুযোগ করে দেন। তিনি সংশ্লিষ্ট সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন এবং উন্নয়ন কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর