1. gangchiltvip@gmail.com : admin :
আজ বিশ্ব ভালোবাসা দিবস — ক্রেতা শূন্যতায় বসে ফুল ব্যবসায়ীরা - Gangchil TV
April 4, 2026, 10:52 am

আজ বিশ্ব ভালোবাসা দিবস — ক্রেতা শূন্যতায় বসে ফুল ব্যবসায়ীরা

Reporter name :
  • আপডেটের সময়: Saturday, February 14, 2026
  • 205 সময় দেখুন

 

ডেস্ক রিপোর্ট

 

আজ বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে যশোরের অভয়নগরে নেই সেই চিরচেনা উচ্ছ্বাস। প্রতি বছরের মতো রঙিন ফুল আর সাজসজ্জায় প্রস্তুত থাকলেও ক্রেতা শূন্যতায় অলস সময় পার করছেন ফুল ব্যবসায়ীরা।

 

ফুল শয্যা ও ফুলের দোকানগুলোতে সকাল থেকেই নানা রঙের গোলাপ, রজনীগন্ধা ও বিভিন্ন প্রজাতির ফুল সাজিয়ে রাখা হয়েছে। তবে দুপুর গড়ালেও দেখা মেলেনি প্রত্যাশিত ক্রেতার।

 

ব্যবসায়ীরা জানান, অন্যান্য বছর ভালোবাসা দিবসের আগের দিন দিবাগত রাত থেকেই দোকানে উপচে পড়া ভিড় থাকত। কিন্তু এবছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মানুষের ব্যস্ততা ও রাজনৈতিক পরিবেশের প্রভাব পড়েছে ফুলের বাজারে।

 

একাধিক ফুল ব্যবসায়ী বলেন, “সকাল থেকে দোকান খুলে বসে আছি, কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো বেচাকেনা হয়নি। আগের বছরের তুলনায় বিক্রি খুবই কম।”

 

ভালোবাসা দিবসকে কেন্দ্র করে যেখানে সাধারণত তরুণ-তরুণীদের পদচারণায় মুখর থাকে ফুলের দোকানগুলো, সেখানে এবার বিরাজ করছে নীরবতা। নির্বাচন-পরবর্তী পরিস্থিতির কারণে স্থানীয় ব্যবসায়ীরা আশানুরূপ বেচাকেনা না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর