1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
বিজয়নগরে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার - Gangchil TV
September 3, 2026, 6:14 am

বিজয়নগরে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

তানভীর ভুইয়া, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি।
  • আপডেটের সময়: Saturday, July 18, 2026
  • 131 সময় দেখুন

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বিজয়নগর থানাধীন ২ নম্বর চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর ডাকবাংলা এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ পাশে অবস্থিত লাবিবা পরিবহনের বাস কাউন্টারের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার এসআই (নিঃ) বাপন চক্রবর্তীর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে মো. কামরুল ইসলাম (৩০) ও মো. রমজান মিয়া (২০)-কে আটক করে। পরে তাদের হেফাজত থেকে ১০০ পিস করে মোট ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকার মাধ্যমে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়।

 

গ্রেপ্তার কামরুল ইসলাম হাজীপুর (কন্যাবাড়ি) এলাকার মৃত অলি ইসলামের ছেলে এবং রমজান মিয়া একই গ্রামের (আজর বাড়ি) ফরিদ মিয়ার ছেলে। তারা উভয়েই বিজয়নগর উপজেলার ৫ নম্বর হরষপুর ইউনিয়নের বাসিন্দা।

 

এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

 

পরে গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া গ্রহণ করা হয় বলে পুলিশ জানিয়েছে।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর