1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
৪৮তম বিশেষ বিসিএসের গেজেট প্রকাশ: অভয়নগর থেকে নিয়োগ পেলেন ৪ চিকিৎসক - Gangchil TV
August 20, 2026, 4:00 pm

৪৮তম বিশেষ বিসিএসের গেজেট প্রকাশ: অভয়নগর থেকে নিয়োগ পেলেন ৪ চিকিৎসক

Reporter name :
  • আপডেটের সময়: Thursday, January 22, 2026
  • 680 সময় দেখুন

 

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর):

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা–২০২৫ এর গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পর্যায়ে মোট ৩ হাজার ২৬৩ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

এবারের নিয়োগে যশোরের অভয়নগর উপজেলা থেকে চারজন চিকিৎসক বিসিএস ক্যাডারে সুযোগ পেয়েছেন। তারা হলেন— সহকারী সার্জন ডা. প্রিয়া ঘোষ, ডা. প্রান্ত বিশ্বাস, ডা. মারশুক রহমান এবং সহকারী ডেন্টাল সার্জন ডা. রাকিবুল ইসলাম।

তাদের এ সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, তারা ভবিষ্যতে দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর