1. gangchiltvip@gmail.com : admin :
অভয়নগরের রাজঘাট থেকে উদ্ধার ৪ বছরের শিশু - Gangchil TV
April 4, 2026, 12:28 pm

অভয়নগরের রাজঘাট থেকে উদ্ধার ৪ বছরের শিশু

Reporter name :
  • আপডেটের সময়: Friday, April 3, 2026
  • 37 সময় দেখুন

 

 

স্টাফ রিপোর্টার :

যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট এলাকা থেকে চার বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

উদ্ধার হওয়া শিশুটির নাম রমজান আলী (৪)। তবে সে তার সঠিক ঠিকানা জানাতে পারছে না। শিশুটি জানায়, তার পিতার নাম লিটন এবং মায়ের নাম মালেকা।

 

বর্তমানে শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিভাগে চিকিৎসাধীন রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির পরিচয় শনাক্ত করে দ্রুত পরিবারের কাছে পৌঁছে দিতে সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে। এ বিষয়ে কারও কাছে তথ্য থাকলে নিকটস্থ থানা অথবা অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর