1. gangchiltvip@gmail.com : admin :
অভয়নগরে সড়ক দুর্ঘটনায় আহত ২ - Gangchil TV
March 1, 2026, 4:01 am

অভয়নগরে সড়ক দুর্ঘটনায় আহত ২

Reporter name :
  • আপডেটের সময়: Saturday, February 28, 2026
  • 127 সময় দেখুন

 

 

 

প্রতিনিধি, অভয়নগর ((যশোর)। 

যশোরের শিল্প শহর নওয়াপাড়া র অদুরে যশোর খুলনা মহা সড়কের ভ্যান সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন মারাত্মক আহত হয়েছে। গতকাল শনিবার বেলা সোয়া ১২টায় চেগুটিয়া শাহ মামুনের বালুর ড্রাম্পের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, প্রেমবাগ গামী সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা ভ্যানগাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ভ্যান চালক যশোর সদরের রাধানগরের মতলেব মোল্লার ছেলে সোহরাব হোসেন (৪৫), সিএনজির যাত্রী ফুলতলা উপজেলার হাফরাস্তার ধীরেন্দ্র নাথ দাসের ছেলে দ্রুপ্রদাস( ৩০) মারাত্মক ভাবে আহত হয়। আহত অবস্থায় এদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক দ্রুপ্রদাসের অবস্থার অবনতি হলে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। দ্রুপ্রদাস অভয়নগরের ধোপাদী গ্রামে শশুর বাড়ীতে বসবাস করতেন।

এ বিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান,আমাদের কাছে দূর্ঘটনার খবর আসেনি।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর