1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
 *অভয়নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি গোলাম রছুল - Gangchil TV
September 6, 2026, 11:02 am

 *অভয়নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি গোলাম রছুল

Reporter name :
  • আপডেটের সময়: Sunday, September 6, 2026
  • 17 সময় দেখুন

 

 

যশোরের অভয়নগরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুল।

 

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে নওয়াপাড়া ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুল বলেন, “মাদকমুক্ত বাংলাদেশ গড়তে এবং শিক্ষার্থীদের ডিভাইস আসক্তি কমাতে খেলাধুলার কোনো বিকল্প নেই।” তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।

 

তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ করা প্রয়োজন।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মহিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী জনাব মতিয়ার রহমান, নওয়াপাড়া পৌরসভার মেয়র প্রার্থী জনাব গোলাম মোস্তফা, সাবেক পৌর আমীর মাওলানা আলতাফ হুসাইন এবং ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাসুম বিল্লাহ।

 

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে ফুটবলসহ নানা ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে এবং মাদক ও প্রযুক্তিনির্ভর আসক্তি থেকে দূরে রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর