1. gangchiltvip@gmail.com : admin :
খিরাতলায় নিজস্ব অর্থায়নে সড়কের গর্ত ভরাট করলেন যুবক-প্রবাসীরা - Gangchil TV
July 11, 2026, 6:37 pm

খিরাতলায় নিজস্ব অর্থায়নে সড়কের গর্ত ভরাট করলেন যুবক-প্রবাসীরা

Reporter name :
  • আপডেটের সময়: Saturday, July 11, 2026
  • 21 সময় দেখুন

তানভীর ভূইয়া 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি.

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার খিরাতলা এলাকায় আখাউড়া-চান্দুরা সড়কের একটি ঝুঁকিপূর্ণ গর্ত নিজস্ব অর্থায়নে ভরাট করেছেন স্থানীয় যুবক ও প্রবাসীরা। দীর্ঘদিন ধরে সড়কের ওই অংশে বড় গর্ত থাকায় যান চলাচলে দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল।

জনদুর্ভোগ লাঘবে সরকারি সংস্কারের অপেক্ষা না করে তারা স্বেচ্ছায় এ উদ্যোগ নেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, খিরাতলা-সিঙ্গারবিল এলাকায় সড়কের একটি অংশ দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল। বৃষ্টির সময় গর্তে পানি জমে থাকায় এর গভীরতা বোঝা যেত না। এতে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতো।

 

এ পরিস্থিতিতে স্থানীয় যুবক ও প্রবাসীরা নিজেদের অর্থায়নে নির্মাণসামগ্রী সংগ্রহ করে শ্রমিকের মাধ্যমে গর্তটি ভরাট করেন। এতে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমেছে।

 

এলাকাবাসী এ উদ্যোগকে জনকল্যাণমূলক ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে নেওয়া এমন উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে। একই সঙ্গে তারা আখাউড়া-চান্দুরা সড়কের ক্ষতিগ্রস্ত অংশের দ্রুত স্থায়ী সংস্কারের দাবি জানান। তাদের মতে, সাময়িকভাবে গর্ত ভরাটে স্বস্তি মিললেও দীর্ঘমেয়াদে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সড়কটির পূর্ণাঙ্গ সংস্কার জরুরি।

 

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর