1. gangchiltvip@gmail.com : admin :
প্রাইভেটকারে মাদক বহন: আশুগঞ্জে গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার - Gangchil TV
April 4, 2026, 12:46 pm

প্রাইভেটকারে মাদক বহন: আশুগঞ্জে গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার

Reporter name :
  • আপডেটের সময়: Tuesday, March 31, 2026
  • 149 সময় দেখুন

 

 

তানভীর ভুইয়া ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি:

 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানার একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার আটক করে তল্লাশি চালানো হলে গাড়ি থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে দুইজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

 

গ্রেফতারকৃতরা হলেন—

মো. হানিফ শেখ ওরফে সাদ্দাম হোসেন (৩৫), পিতা মো. দাউদ হোসেন, মাতা বেবি বেগম, গ্রাম জলিল ভাটিয়ারি, থানা সীতাকুণ্ড, জেলা চট্টগ্রাম; এবং

মো. সোহেল ফরাজি (৩০), পিতা আব্দুল বারেক ফরাজি, মাতা লাইলি বেগম, গ্রাম মালসা, থানা শরণখোলা, জেলা বাগেরহাট।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।

 

এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর