২৬শে অক্টোবর ২০২৬ ইং রোজ সমবার।টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসনের আয়োজনে টাঙ্গাইল জেলা প্রশাসক বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আবু সাঈদের সাথে উপজেলা
কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ মত বিনিময় সভা অনুষ্ঠিত। সভায় সভাপতি তো করেন কালিহাতী উপজেলা স্থানীয় সংসদ সদস্য জনাব লুৎফর রহমান মতিন।জেলা প্রশাসক সভায় সরকারি নির্দেশনা বাস্তবায়ন যেমন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নতুন কুড়ির আয়োজন, এবং সরকারি বিভিন্ন দপ্তর শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিছন্নতা কার্যক্রমের বিষয়ের গুরুত্ব আরোপ করেন।
উপজেলার সার্বিক পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে সমন্বিত উদ্যোগ গ্রহনের নির্দেশ প্রদান করেন।
মাদক মুক্ত সমাজ গঠন এবং মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের গুরুত্ব আরোপ করেন। শিক্ষার মান উন্নয়ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের মান সম্মত শিক্ষা প্রদানের বিষয়ে আলোচনা করা হয়। জনসেবার মান বৃদ্ধি ও প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা আনতে সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের প্রয়োজনের দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময়ে কালিহাতির মাননীয় এমপি মহোদয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিষ্ঠার সাথে কাজ করতে বলেন।সভা শেষে কালিহাতী উপজেলায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ এর শ্রেষ্ঠ পূজা মন্ডব কে পুরস্কৃত করা হয়। শ্রেষ্ঠ পূজা মন্ডব হিসেবে বিবেচিত হয় কালিহাতী কেন্দ্রীয় জয় কালী বাড়ি মন্দির, দ্বিতীয় স্থান অধিকার করে রাধাগোবিন্দ মন্দির (জমিদার বাড়ি) এলেঙ্গা, তৃতীয় স্থান অধিকার করে শ্রী শ্রী কালী মন্দির এলেঙ্গা কর্মকার পাড়া।