1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে অভয়নগরে জামায়াতের বিশাল প্রচার মিছিল - Gangchil TV
October 28, 2026, 10:51 pm

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে অভয়নগরে জামায়াতের বিশাল প্রচার মিছিল

Reporter name :
  • আপডেটের সময়: Wednesday, October 28, 2026
  • 16 সময় দেখুন

 

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

 

আগামী ৩১ অক্টোবর ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে যশোরের অভয়নগরে বিশাল প্রচার মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে আসর নামাজের পর নওয়াপাড়া পীরবাড়ি প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে নওয়াপাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার আমির সরদার শরিফ হোসেন।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মহিউল ইসলাম, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা ও মাওলানা আব্দুল করিম, সমাজসেবা সম্পাদক মাওলানা জহুরুল ইসলাম, তারবিয়াত সম্পাদক মাওলানা ইউসুফ, উপজেলা মিডিয়া সম্পাদক মো. আশিকুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অভয়নগর উপজেলা সভাপতি মো. নুরুল ইসলাম বাবুল এবং নওয়াপাড়া পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা হাবিবুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।

 

মিছিল শেষে নেতৃবৃন্দ বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-জ্বালানি ও সারসংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধের দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চের আয়োজন করা হয়েছে।

 

তাঁরা বলেন, এসব দাবি বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি এবং লংমার্চ সফল করতে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন। এ সময় তাঁরা সংশ্লিষ্ট দাবির প্রতি সমর্থন জানিয়ে লংমার্চে অংশ নেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর