1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
অভয়নগর প্রিমিয়ার লিগ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন - Gangchil TV
October 16, 2026, 11:04 pm

অভয়নগর প্রিমিয়ার লিগ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

Reporter name :
  • আপডেটের সময়: Friday, October 16, 2026
  • 37 সময় দেখুন

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে আট দলের অংশগ্রহণে ‘অভয়নগর প্রিমিয়ার লিগ’ (এপিএল) টি-২০, সিজন-২ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে অভয়নগরের ক্রিকেট খেলোয়াড়দের আয়োজনে নওয়াপাড়া পৌরসভার সার্বিক সহযোগিতায় শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওয়াপাড়া পৌরসভার প্রশাসক শেখ সালাউদ্দীন দিপু। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও নওয়াপাড়া পৌর বিএনপির সহসভাপতি সরোয়ার মোস্তাফিজ মিলন, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮টি দলের প্রতিনিধি, স্থানীয় ব্যবসায়ী ও খেলোয়াড়বৃন্দ।

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯ টায় নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের প্রথম খেলায় নওয়াপাড়া ওয়ারিয়র্সের মুখোমুখি হবে মুসলিম জুয়েলার্স। একই দিন একই মাঠে দুপুর ২ টায় নওয়াপাড়া থ্রি স্টারের মুখোমুখি হবে এ আর নাইট রাইডার্স।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর