1. gangchiltvip@gmail.com : admin :
রোজার আগে খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক-কর ছাড় - Gangchil TV
November 24, 2026, 3:26 pm

রোজার আগে খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক-কর ছাড়

Reporter name :
  • আপডেটের সময়: Tuesday, November 24, 2026
  • 15 সময় দেখুন

আসন্ন রমজান মাস উপলক্ষ্যে খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক-কর ছাড় দিয়েছে সরকার। সোমবার (২৩ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

 

আগামী ১০ জানুয়ারি পর্যন্ত খেজুরের আমদানিতে কাস্টমস শুল্ক ৫ শতাংশ রেখে বাকিটুকু অব্যাহতি দেওয়া হয়েছে।

 

একই সঙ্গে, মাল্টা ও আপেল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক ৫ শতাংশ রেখে এবং মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক ২০ শতাংশ রেখে বাকিসব প্রত্যাহার করা হয়েছে।

 

গত ১৫ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে রমজান উপলক্ষ্যে খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক-কর ছাড়ের সিদ্ধান্ত হয়। এর এক সপ্তাহ পর প্রজ্ঞাপন জারি হলো।

 

রাজস্ব বোর্ডের ধারণা, এতে ভোক্তা পর্যায়ে কমবে খেজুর, আপেল ও মাল্টার দাম।

 

/এএম

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর