ডেস্কঃ
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ধোপাদী পূর্বপাড়ার বাসিন্দা আলহাজ্ব আঃ রহিম মোল্লা (৮৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি একই এলাকার মৃত আব্দুল আলী মোল্লার বড় ছেলে এবং অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ আঃ রউফ মোল্লার পিতা।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাঁকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
মৃতের ছেলে তৌহিদুর রহমান জানান, উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনার সন্ধানী ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি ৬ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
আলহাজ্ব আঃ রহিম মোল্লার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।