প্রিয়ব্রত ধর,নওয়াপাড়াঃ ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির অকৃত্তিম বন্ধু
সুহৃদ, সদস্য ও মশিয়াহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বাবু রবীন্দ্রনাথ পাঁড়ের শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ( ২৯ অক্টোবর) বৃহস্পতিবার বিকাল পাঁচটায় সুন্দলী বাজার চৌরাস্তা মোড়ে শোকসভা অনুষ্ঠিত হয়। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সুন্দলী শাখা এ শোকসভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা বাবু বিধান চন্দ্র বিশ্বাস। এ সময় স্যারের জীবন ও কর্মের ওপর আলোচনা করেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সদস্য সচিব চৈতন্য কুমার পাল, সংগ্রাম কমিটির নেতা শেখর বিশ্বাস, শিবপদ বিশ্বাস, সাধন বিশ্বাস, সুন্দলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক, মশিয়াহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কান্তি মন্ডল, সংগ্রাম কমিটির নেতা নীলকন্ঠ মন্ডল, দিপক পাঁড়ে, মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের প্রভাষক বিপ্লব বিশ্বাস, সংগ্রাম কমিটির নেতা উত্তম মন্ডল, অবসরপ্রাপ্ত শিক্ষক বিজয় কান্তি মল্লিক, বিকাশ চন্দ্র বিশ্বাস, সুনিল কুমার মন্ডল প্রমুখ। বক্তারা রবীন্দ্রনাথ পাঁড়ে আজীবন একজন গুণী মানুষ ও শিক্ষক, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির একজন নিবেদিত কর্মী এবং খেটে খাওয়া মানুষের অকৃত্রিম বন্ধু ছিলেন। বক্তারা তার আদর্শকে এগিয়ে নেওয়ার আহবান জানান।
রবীন্দ্রনাথ পাঁড়ে(৭৮) গত ২২ তারিখ সন্ধ্যা ৬ টার সময় ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কিছুদিন আগে উনার অন্ত্রে ক্যান্সার ধরা পড়ে।