1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ - Gangchil TV
October 30, 2026, 9:28 am

সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

মোঃ ওবায়দুল হক কসবা, ব্রাহ্মণবাড়িয়া।
  • আপডেটের সময়: Friday, October 30, 2026
  • 31 সময় দেখুন

 

 

নিজস্ব প্রতিবেদক, কসবা

 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৬ লাখ ৩১ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। এসব অভিযানে একজনকে আটক করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

 

বিজিবি সূত্রে জানা যায়, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী আখাউড়া, চন্ডিদার, কসবা, মাদলা, খাদলা, সালদানদী, শশীদল, শংকুচাইল ও বড়জ্বালা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়।

 

অভিযানে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে বাজি, বাসমতি চাল, ফুচকা, গরু, স্কিন সাইন ক্রিম, সিল্ক শাড়ি, গ্রাইপ ওয়াটার, লোশন, রেড বুল এনার্জি ড্রিংকস, তালমিছরি, গাঁজা, মদ, ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশা। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৩৬ লাখ ৩১ হাজার ৬০০ টাকা।

 

বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়।

 

তথ্যসূত্র: লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, অধিনায়ক, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর