1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
শুক্রবারে জমজমাট বায়তুল মোকাররমের ইসলামী বইমেলা, ক্রেতা-দর্শনার্থীর ভিড়ে মুখর প্রাঙ্গণ - Gangchil TV
October 9, 2026, 10:47 pm

শুক্রবারে জমজমাট বায়তুল মোকাররমের ইসলামী বইমেলা, ক্রেতা-দর্শনার্থীর ভিড়ে মুখর প্রাঙ্গণ

মোঃ নুরুল করিম
  • আপডেটের সময়: Saturday, October 10, 2026
  • 20 সময় দেখুন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে চলমান মাসব্যাপী ইসলামী বইমেলা আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে পরিণত হয়েছে জনসমাগমের মিলনমেলায়। সকাল থেকেই নানা বয়সী পাঠক ও দর্শনার্থীর ঢল নামে মেলা প্রাঙ্গণে। সমাপনীর মাত্র দুদিন আগে পড়া এটিই মেলার শেষ শুক্রবার।

গত ১২ সেপ্টেম্বর বিকেলে মসজিদের পূর্ব চত্বরে মেলার উদ্বোধন করেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেলাটি আগামী ১১ অক্টোবর শনিবার শেষ হবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের মেলায় অংশ নিয়েছে ৯৭টি প্রকাশনা প্রতিষ্ঠান। পূর্ব ও দক্ষিণ চত্বর মিলিয়ে বসানো হয়েছে ১৪৮টি স্টল। কোরআনের অনুবাদ, তাফসির, হাদিস, সিরাত, ফিকহ, ইসলামী ইতিহাস ও গবেষণাধর্মী বইয়ের পাশাপাশি শিশুদের উপযোগী প্রকাশনাও রয়েছে স্টলগুলোতে।

দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ ‘৩৬ জুলাই কর্নার’ ও ‘শাপলা কর্নার’। এ দুটি কর্নারে রাখা ইতিহাসচিত্র ও স্মারকগ্রন্থ ঘুরে দেখছেন তরুণ দর্শনার্থীরা, যাদের অনেকে ছবিও তুলছেন।

আজ বিভিন্ন প্রকাশনীর নতুন বইয়ের মোড়ক উন্মোচনও হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন লেখক ও গবেষক। প্রিয় লেখকের অটোগ্রাফ নেওয়া ও তাঁদের সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দেখা গেছে পাঠকদের।

মেলায় অংশ নেওয়া একাধিক প্রকাশক জানান, শুরুর দিকের তুলনায় শেষ দিকে বিক্রি কয়েক গুণ বেড়েছে। ছুটির দিনের ভিড়ে আজ বেচাকেনা ছিল সবচেয়ে বেশি।

এদিকে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, ভিড় সামলাতে এবং ক্রেতারা যাতে নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন, সে জন্য নিরাপত্তা ও ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে।

আগামী ১১ অক্টোবর আনুষ্ঠানিক সমাপনীর মধ্য দিয়ে এ বছরের মেলার পর্দা নামবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর