1. gangchiltvip@gmail.com : admin :
নওয়াপাড়া প্রেসক্লাবে থানা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত - Gangchil TV
November 23, 2026, 1:10 pm

নওয়াপাড়া প্রেসক্লাবে থানা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter name :
  • আপডেটের সময়: Monday, November 23, 2026
  • 2 সময় দেখুন

 

 

ডেস্ক রিপোর্টঃ

 

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া প্রেসক্লাবে অভয়নগর থানা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আঃ মজিদ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম মোল্লা, থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মশি, পৌর বিএনপির সহসভাপতি জাকির হোসেন সরদার, থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহীদুল ইসলাম গাজী, যুগ্ম সম্পাদক শেখ আসাদুল্লাহ আসাদ, থানা যুবদলের সদস্যসচিব হারুন অর রশীদ, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান আতা ও সদস্যসচিব আল মামুন সোহাগ।

এ ছাড়া বক্তব্য রাখেন থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা হাবিবুর রহমান হাবিব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলম মোল্লা, থানা ছাত্রদলের আহ্বায়ক নাঈম উদ্দীন বিজয়, পৌর ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান ইমন এবং কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু বিশ্বাস।

 

আলোচনা সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর