1. gangchiltvip@gmail.com : admin :
প্রধানমন্ত্রীকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের - Gangchil TV
November 19, 2026, 5:03 pm

প্রধানমন্ত্রীকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ জামায়াত আমিরের

Reporter name :
  • আপডেটের সময়: Thursday, November 19, 2026
  • 16 সময় দেখুন

 

 

ডেস্ক রিপোর্ট

 

ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুদৃঢ় করা এবং রাজনৈতিক সংকট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার পরামর্শ দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 

বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সংসদ ভবনে তাঁর কার্যালয়ে দুই নেতার মধ্যে প্রায় ১৫ মিনিট বৈঠক হয়। বৈঠকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

 

জামায়াত নেতাদের দাবি, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় ফ্যাসিবাদবিরোধী ঐক্য দুর্বল হয়েছে। ঐক্য পুনর্গঠনে এসব বিষয় বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন বিরোধীদলীয় নেতা।

 

এদিকে বৃহস্পতিবার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক ও অহিংস আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে। তবে এ জন্য গাড়ি পোড়ানো বা মানুষ হত্যার মতো সহিংসতার পথে যাবে না জামায়াত।

 

তিনি গণভোটের রায় বাস্তবায়ন না করা, তৈরি পোশাকশিল্পের সংকট এবং রাজনৈতিক অস্থিরতাকে দেশের বড় উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করেন। তাঁর দাবি, দেশের প্রায় ২২টি জেলায় সংঘাত, হামলা ও নাশকতার ঘটনা ঘটেছে।

 

সংবাদ সম্মেলনে আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন তিনি। কর্মসূচির মধ্যে রয়েছে সমাবেশ, বিক্ষোভ মিছিল, আলোচনা সভা, মানববন্ধন, রক্তদান, মেডিকেল ক্যাম্প এবং অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা।

 

মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় সংকট মোকাবিলায় সরকার, বিরোধী দল ও জনগণের মধ্যে রাজনৈতিক ঐক্য প্রয়োজন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর