1. gangchiltvip@gmail.com : admin :
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত - Gangchil TV
November 18, 2026, 4:54 pm

নড়াইলে বিএনপির মিছিলে হামলা, কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত

Reporter name :
  • আপডেটের সময়: Wednesday, November 18, 2026
  • 1 সময় দেখুন

 

 

ডেস্ক রিপোর্টঃ

 

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় উপজেলা কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) রাতে এ হামলার ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন এবং জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা।

 

নড়াইলের পুলিশ সুপার মো. আল মামুন শিকদার দুই নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি কালিয়া পৌরসভার বেন্দারচরের বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

 

এ সময় হামলাকারীরা বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত আক্রমণ চালায় এবং বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। হামলায় কৃষকদল নেতা শাহিন, জাসাস নেতা সোহেল মোল্লা এবং কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমানসহ বেশ কয়েকজন আহত হন।

 

পরে আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত শাহিন ও সোহেল মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

 

এদিকে, হামলার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর