1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
নড়াইলে মধুমতীর ভাঙনে বিলীন বসতবাড়ি,অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন। - Gangchil TV
September 27, 2026, 10:11 pm

নড়াইলে মধুমতীর ভাঙনে বিলীন বসতবাড়ি,অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন।

মো: আজিজুর বিশ্বাস
  • আপডেটের সময়: Sunday, September 27, 2026
  • 32 সময় দেখুন

নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীর ভয়াবহ ভাঙন রোধ, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার ১০ নং কোটাকোল ইউনিয়নের তেলকাড়া,করগাতি ও রায়পাশা এলাকার নদীপাড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দাসহ কয়েকশত মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মধুমতি নদীর ভাঙনে কোটাকোল ইউনিয়নের বিভিন্ন এলাকার বসতবাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এর মধ্যে তেলকাড়া, করগাতি ও রায়পাশা এলাকায় ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি।
স্থানীয়দের দাবি, একসময় এসব এলাকায় প্রায় ৫০০ থেকে ৭০০ পরিবারের বসতবাড়ি ছিল। ভয়াবহ নদীভাঙনে এসব পরিবারের অনেকের ঘরবাড়ি ও ভিটেমাটি নদীগর্ভে বিলীন হয়েছে। নিঃস্ব হয়ে অনেক পরিবার অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে তারা,
নদীভাঙনে ক্ষতিগ্রস্ত স্থানীয়দের মধ্যে ছত্তার মোল্লা, ইসলাম ফকির, আলিম মোল্লা, হাই মোল্লা, রসুল মোল্লা, মির্জা খাঁ, রেজন খাঁ, রহিমন, খলিল, শাহিন সিকদার, আব্বাস, আকরাম, জাফর খাঁ ও মান্নান মোল্লাসহ আরও অনেক পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে বলে জানান এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভাঙনের তীব্রতা আরও বেড়েছে। তারা দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
স্থানীয়রা জানান, নদী ভাঙনে তেলকাড়া কারিকারপাড়া মসজিদ ও তেলকারা নতুন বাড়ি মসজিদ ইতোমধ্যে নদীগর্ভ

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর