1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
অভয়নগরে গাঁজা সেবন ও বহনের দায়ে দুইজনের কারাদণ্ড - Gangchil TV
September 15, 2026, 9:06 am

অভয়নগরে গাঁজা সেবন ও বহনের দায়ে দুইজনের কারাদণ্ড

Reporter name :
  • আপডেটের সময়: Monday, September 14, 2026
  • 118 সময় দেখুন

 

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

যশোরের অভয়নগরে গাঁজা সেবন ও বহনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপুর পরিচালনায় মোবাইল কোর্টের মাধ্যমে এ দণ্ড প্রদান করা হয়।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন—নওয়াপাড়া ধোপাদী এলাকার আব্দুর রহিম খাঁর ছেলে সালমান খাঁ (২০) এবং বুইকারা ড্রাইভারপাড়া এলাকার ইসলাম আলী মোড়লের মেয়ে রশিদা বেগম (৪৫)।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর থানার এসআই হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল নওয়াপাড়া ধোপাদী এলাকায় অভিযান চালায়। এ সময় সালমান খাঁকে ৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। একই অভিযানে বুইকারা ড্রাইভারপাড়া এলাকা থেকে রশিদা বেগমকে গাঁজা সেবনের সরঞ্জামাদিসহ আটক করা হয়।

 

পরে আটক দুজনকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপুর পরিচালিত মোবাইল কোর্টে হাজির করা হলে সালমান খাঁকে গাঁজা সেবন ও বহনের অপরাধে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং রশিদা বেগমকে গাঁজা সেবনের সরঞ্জামাদি বহনের অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

মাদক সেবন ও বহনের অপরাধে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড প্রদান করায় সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে এ ধরনের অভিযান ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর