1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে বহিষ্কৃত বিএনপি নেতার বাড়ি থেকে পেট্রোল বোমা, এ্যামুনিশন ও দেশীয় অস্ত্র উদ্ধার - Gangchil TV
August 6, 2026, 3:09 am

অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে বহিষ্কৃত বিএনপি নেতার বাড়ি থেকে পেট্রোল বোমা, এ্যামুনিশন ও দেশীয় অস্ত্র উদ্ধার

Reporter name :
  • আপডেটের সময়: Monday, February 9, 2026
  • 455 সময় দেখুন

অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে বহিষ্কৃত বিএনপি নেতার বাড়ি থেকে পেট্রোল বোমা, এ্যামুনিশন ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁদাবাজির অভিযোগে দলীয় পদ হারানো মারুফের বাড়িতে নাশকতার প্রস্তুতির অভিযোগে অভিযান

যশোরের অভয়নগর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বহিষ্কৃত এক বিএনপি নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ পেট্রোল বোমা, এ্যামুনিশন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় মূল অভিযুক্ত পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

স্থানীয় ও যৌথ বাহিনী সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে আনুমানিক ১টার দিকে অভয়নগর উপজেলার চলিশিয়া পূর্ব পাড়া এলাকায় আব্দুল্লাহ আল মারুফ (২৭) এর বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। আর্মি ক্যাম্পের নিজস্ব গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা তার বসতঘর ও গোয়ালঘরে তল্লাশি চালিয়ে ৪টি পেট্রোল বোমা, ৩টি রামদা, ২টি চাইনিজ কুড়াল, ২টি এ্যামুনিশন, ১টি হকিস্টিক, ৫টি চাপাতি ও ৩টি ছুরি উদ্ধার করে।

যৌথ বাহিনী জানায়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি হিসেবে এসব অস্ত্র মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযানের সময় মারুফকে গ্রেপ্তারের চেষ্টা করা হলেও তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, আব্দুল্লাহ আল মারুফের বিরুদ্ধে এর আগেও একাধিক চাঁদাবাজির অভিযোগ ওঠে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বিএনপির ৩ নম্বর চলিশিয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয় বলে জানা গেছে। বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে অস্ত্র প্রদর্শন করে চাঁদা আদায়ের সঙ্গেও তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী আইনগত প্রক্রিয়ায় থানা পুলিশের মাধ্যমে জব্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর