গফুলতলায় গফুর মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসকের ভূল রিপোর্ট – এবার হার্ডবিড না-পেয়ে মৃত ঘোষণা – জরুরি অপারেশন।
স্টাফ রিপোর্টার :
খুলনার ফুলতলায় অবস্থিত গফুর মেমোরিয়াল হাসপাতাল-এ চিকিৎসা সেবা নিয়ে ফের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ফুলতলা এলাকার বাসিন্দা সুজন ও তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে সুজন গফুর মেমোরিয়াল হাসপাতালে গেলে আল্ট্রাসনোগ্রাম করার পর কর্তব্যরত চিকিৎসক জানান—গর্ভের শিশুটি দুই দিন আগেই মারা গেছে।
দ্রুত অপারেশন করে শিশুটি বের না করলে মায়ের জীবন ঝুঁকিতে পড়তে পারে বলেও জানানো হয়।
চিকিৎসকের পরামর্শে ওই নারীকে সিজার অপারেশন করা হয়। তবে অপারেশনের মাধ্যমে শিশুটি বের করার পর স্বজনদের দাবি, শিশুটির শরীরে প্রাণের লক্ষণ ও নড়াচড়া দেখা যায়। কিছু সময় পর শিশুটির মৃত্যু হয়।
এ ঘটনায় পরিবারটি মানসিক ও আর্থিকভাবে চরম বিপর্যয়ের মুখে পড়েছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, গফুর মেমোরিয়াল হাসপাতাল নিয়ে এর আগেও একাধিক অনিয়ম ও দুর্ব্যবহারের ঘটনা ঘটেছে। তারা জানান, কিছুদিন আগে ফুলতলার বাসিন্দা তানভীর তার দুই মাসের নবজাতককে চিকিৎসার জন্য ওই হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের এক কর্মকর্তার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তার মোবাইল ফোন ভেঙে ফেলা হয়।
পাশাপাশি তাকে ভয়-ভীতি ও হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর ভুক্তভোগী তানভীর ফুলতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানা গেছে।
স্থানীয় সচেতন মহল এই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে অভিযুক্ত চিকিৎসকের কাছে জানতে চাইলে তিনি দায় এড়ানোর চেষ্টা করেন।
তবে; ঘটনার চাঞ্চল্যকর হওয়ায় সাংবাদিকদের সংবাদ প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা রীতিমতো ভাইরাল হয়। যাতে ওই হাসপাতালের পুরনো কীর্তিকলাপ তুলে ধরে অসংখ্য মানুষের মন্তব্যে নিন্দা ও যথাযথ ব্যাবস্থা নেওয়ার দাবি ওঠে।