1. gangchiltvip@gmail.com : admin :
অভয়নগরে  মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে বিএনপি নেতার মানববন্ধন - Gangchil TV
June 30, 2026, 4:16 am

অভয়নগরে  মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে বিএনপি নেতার মানববন্ধন

Reporter name :
  • আপডেটের সময়: Wednesday, April 8, 2026
  • 394 সময় দেখুন

 

 

ডেস্ক রিপোর্ট :

 

যশোরের অভয়নগরে এক বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচারমূলক সংবাদ প্রকাশের অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

 

বুধবার (৮ এপ্রিল) সকালে নওয়াপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে ভাঙ্গাগেট এলাকার পৌর ট্রাক টার্মিনালের সামনে যশোর–খুলনা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলে।

 

মানববন্ধনে অভিযোগ করা হয়, নওয়াপাড়া পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ড সভাপতি মো. পিয়ার আলী শেখ-এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে। বক্তারা দাবি করেন, এই অপপ্রচারের মাধ্যমে তার সামাজিক ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী বিএনপি নেতা মো. পিয়ার আলী শেখ, ব্যবসায়ী তরুণ কুন্ডু, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শফিয়ার রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মনিরুজ্জামান, পৌর যুবদলের নেতা জাহিদ শেখ, নারী নেত্রী সাবিনা ইয়াসমিন, এলাকাবাসীর প্রতিনিধি নাদিয়া সুলতানা ও রহিমা খাতুনসহ অনেকে।

 

বক্তারা বলেন, নামসর্বস্ব সাংবাদিক পরিচয়ধারী সাংবাদিক  দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে আসছেন। তারা অভিযোগ করেন, সাংবাদিকতার নাম ব্যবহার করে চাঁদাবাজি ও হয়রানির সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মানববন্ধন থেকে দ্রুত তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বক্তারা।

 

ভুক্তভোগী বিএনপি নেতা মো. পিয়ার আলী শেখ বলেন, “সাংবাদিক পরিচয়ে কামাল খাঁ আমার বাড়িতে অনধিকার প্রবেশ করে আমার পরিবারকে ভয়ভীতি দেখায় এবং পরে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে। ঘটনার পর আমি তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।”

 

তিনি আরও বলেন, “বিগত জাতীয় নির্বাচনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছি। সেই কারণেই পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে মনগড়া তথ্য ছড়িয়ে আমার মান-সম্মান ক্ষুণ্ন করা হচ্ছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি—দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।”

 

মানববন্ধন শেষে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।

 

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর