1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
বিল বালিয়াডাঙ্গা - কাটাখাল পরিষ্কারে উদ্যোগ, স্বস্তিতে কৃষকরা - Gangchil TV
September 30, 2026, 3:36 am

বিল বালিয়াডাঙ্গা – কাটাখাল পরিষ্কারে উদ্যোগ, স্বস্তিতে কৃষকরা

Reporter name :
  • আপডেটের সময়: Sunday, April 5, 2026
  • 550 সময় দেখুন

 

 

প্রতিবেদক :

এস এম ইব্রাহিম খলিল

 

যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের হিদিয়া লেবুগতী গ্রামসংলগ্ন বিল বালিয়াডাঙ্গার কাটাখাল এলাকার খালটি দীর্ঘদিন ধরে শেওলা ও কচুরিপানায় পরিপূর্ণ হয়ে পড়ে। এতে পানি প্রবাহে মারাত্মক বাধা সৃষ্টি হওয়ায় এই অঞ্চলের কৃষিকাজে চরম বিঘ্ন ঘটে এবং কৃষকদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়।

 

এই পরিস্থিতিতে শনিবার সকালে অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলুর নেতৃত্বে স্থানীয়দের অংশগ্রহণে খাল পরিষ্কার কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খাল থেকে শেওলা ও কচুরিপানা অপসারণ করে পানি চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়।

 

খাল পরিষ্কার কার্যক্রমে বিল বালিয়াডাঙ্গার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং এই উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের আশা, নিয়মিত এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে কৃষি উৎপাদন স্বাভাবিক থাকবে এবং জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কমে আসবে।

 

এদিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কাজী গোলাম হায়দার ডাবলুকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে জানান এলাকাবাসী। তারা বলেন, খালের কচুরিপানা পরিষ্কার ও পানি প্রবাহ স্বাভাবিক হলে কৃষকেরা বিল এলাকা থেকে নৌকাযোগে সহজেই ধান পরিবহন করতে পারবেন এবং মৎস্যচাষীরাও ঘের থেকে মাছ আনা–নেওয়ায় বাড়তি সুবিধা পাবেন।

 

স্থানীয়রা আরও জানান, চেয়ারম্যান পদে না থেকেও ব্যক্তিগত উদ্যোগে এমন জনকল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করায় সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলুর প্রতি তারা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর