1. gangchiltvip@gmail.com : admin :
ঢাবিতে কাঁঠাল পাড়তে গিয়ে মাথায় কাঁঠাল পড়ে মালির মৃত্যু - Gangchil TV
June 24, 2026, 8:04 am

ঢাবিতে কাঁঠাল পাড়তে গিয়ে মাথায় কাঁঠাল পড়ে মালির মৃত্যু

Reporter name :
  • আপডেটের সময়: Wednesday, June 24, 2026
  • 38 সময় দেখুন

 

শাকিল হাসান।নিজস্ব প্রতিবেদক | ঢাকা

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রভোস্ট বাংলোর বাগানে গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে মাথায় ভারী কাঁঠাল পড়ে গুরুতর আহত হয়ে ছিয়াকুল ইসলাম (৩৮) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

নিহত ছিয়াকুল ইসলাম রোকেয়া হলে মালি হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার বেন্দুয়া এলাকায়।

 

হলের সহকর্মী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ছিয়াকুল ইসলাম বাঁশের সাহায্যে গাছ থেকে কাঁঠাল পাড়ছিলেন। এ সময় গাছ থেকে একটি ভারী কাঁঠাল সরাসরি তার মাথার ওপর পড়ে। কাঁঠালের আঘাতে তিনি সঙ্গে সঙ্গে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান এবং পেছনে থাকা একটি দেয়ালে মাথায় প্রচণ্ড আঘাত পান।

 

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মো. ইসরাফিল রতন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। একজন সহকর্মীর এমন আকস্মিক মৃত্যুতে পুরো ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর