1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
নওয়াপাড়ায় ৮০ পিস ইয়াবাসহ আনিসুর রহমান আটক - Gangchil TV
September 14, 2026, 5:35 am

নওয়াপাড়ায় ৮০ পিস ইয়াবাসহ আনিসুর রহমান আটক

Reporter name :
  • আপডেটের সময়: Sunday, September 13, 2026
  • 257 সময় দেখুন

 

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ৮০ পিস ইয়াবাসহ আনিসুর রহমান গাজী (আনিস) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

 

জানা গেছে, রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের একটি দল নওয়াপাড়ার ধোপাদীর মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় সামসুর রহমান গাজী ওরফে ‘টুপি সামসুর’ বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে আনিসুর রহমান গাজীকে ৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটকের পর আনিসুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে নওয়াপাড়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

 

পরে আনিসুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভয়নগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়।

 

আটক আনিসুর রহমান গাজী নওয়াপাড়া পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের ক্রীড়া সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

 

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৮০ পিস ইয়াবাসহ আনিস নামের একজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর