1. gangchiltvip@gmail.com : admin :
নওয়াপাড়া মডেল কলেজ পরিদর্শনে যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যান, জানেন না শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যম - Gangchil TV
April 16, 2026, 5:10 pm

নওয়াপাড়া মডেল কলেজ পরিদর্শনে যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যান, জানেন না শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যম

Reporter name :
  • আপডেটের সময়: Thursday, April 16, 2026
  • 147 সময় দেখুন

 

স্টাফ রিপোর্টার | অভয়নগর (যশোর)

 

যশোরের নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত নওয়াপাড়া মডেল কলেজ পরিদর্শনে হঠাৎ করেই আসেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসম্মাৎ আসমা বেগম। তবে আশ্চর্যের বিষয় হলো—এই পরিদর্শনের বিষয়ে কলেজটির শুরু লগ্নের শুভাকাঙ্ক্ষী এমনকি স্থানীয় সাংবাদিকদের মাঝেও আগে থেকে কোনো তথ্য জানানো হয়নি।

 

এমন আকস্মিক পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন—কোনো পূর্বঘোষণা ছাড়াই কেন এই পরিদর্শন এবং এর উদ্দেশ্যই বা কী? তবে একটি সূত্র জানায়, নওয়াপাড়া মডেল কলেজে চলতি বছর এইচএসসির নতুন কেন্দ্র স্থাপিত হওয়ায় শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এ পরিদর্শন করা হতে পারে।

 

এ বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম টোকন জানান, চেয়ারম্যানের আগমনের বিষয়টি তিনি আগে থেকেই জানতেন। তবে তিনি আরও জানান, চেয়ারম্যানের খাতিরযত্নের তত্ত্বাবধানে ব্যস্ত থাকায় দ্রুত ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।

 

এদিকে কলেজ পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রউফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অনেকদিন আগেই চেয়ারম্যানের আগমনের সম্ভাবনার কথা শুনেছিলেন। তবে নির্দিষ্ট করে আজই আসবেন—এ তথ্য তার জানা ছিল না।

 

অন্যদিকে একাধিক গোপন সূত্রের দাবি, শিক্ষা বোর্ড চেয়ারম্যানসহ বোর্ডের বেশ কয়েকজন কর্মকর্তার আগমন উপলক্ষে কলেজ প্রাঙ্গণে বিশেষ আপ্যায়নের আয়োজন করা হয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিভিন্ন মহলে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

 

ঘটনাটি ঘিরে স্থানীয় মহলে কৌতূহল, ক্ষোভ ও বিতর্ক এখনো অব্যাহত রয়েছে।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর