1. gangchiltvip@gmail.com : admin :
মানিকগঞ্জের সিংগাইরে অটোরিকশাচালক কিশোরের মরদেহ উদ্ধার: আটক ১ - Gangchil TV
July 2, 2026, 8:46 pm

মানিকগঞ্জের সিংগাইরে অটোরিকশাচালক কিশোরের মরদেহ উদ্ধার: আটক ১

Reporter name :
  • আপডেটের সময়: Wednesday, July 1, 2026
  • 32 সময় দেখুন

 

 

শাকিল হাসান। নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ।

 

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পাটক্ষেত থেকে মো. সাকিব (১৬) নামে এক কিশোর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বপন (২২) নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুরে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহত সাকিব মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের নাথুরা গ্রামের টুলুর ছেলে। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

 

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি সাকিব। রাতে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। মধ্যরাতের পর সিংগাইর থানা পুলিশ পরিবারের সদস্যদের জানায়, উপজেলার বলধারা ইউনিয়নের নবগ্রাম কাশতা গোলাই এলাকার একটি পাটক্ষেতে এক কিশোরের মরদেহ পড়ে আছে। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাকিবের মরদেহ শনাক্ত করেন।

 

পুলিশ জানায়, ঘটনাস্থলে সাকিবের অটোরিকশা ও মোবাইল ফোন অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এছাড়াও আলামত হিসেবে ঘটনাস্থল থেকে তিনটি স্যান্ডেল জব্দ করা হয়েছে। স্বাভাবিকভাবে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালকদের হত্যা করা হলেও, এক্ষেত্রে মূল্যবান সামগ্রী ফেলে রাখায় ঘটনার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।

 

এ বিষয়ে ওসি মো. মাজহারুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন না থাকলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

 

তিনি আরও বলেন, ঘটনার রহস্য উদঘাটনে স্বপন নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর