1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
যশোরে জনি সমর্থিতদের সরব উপস্থিতি - Gangchil TV
September 16, 2026, 10:22 am

যশোরে জনি সমর্থিতদের সরব উপস্থিতি

ইব্রাহিম হোসেন ইমরান
  • আপডেটের সময়: Saturday, August 1, 2026
  • 198 সময় দেখুন

যশোরে জনি সমর্থিতদের সরব উপস্থিতি;

যুবদলের বিশাল মিছিল ,জনি’র পদ না থাকলেও জনপ্রিয়তা অভয়নগরের মাটিতে ইকটুও কমেনি। জনি মানেই অভয়নগর বিএনপিতে একটি প্রতিষ্ঠান।

গণহত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের গ্রেফতার এবং বিচার কার্যকরের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।

বিএনপি নেতা আসাদুজ্জামান জনির সহযোগিতায় এবং অভয়নগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ সাথী, নওয়াপাড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আকরাম আক্তার কোরাইশী পাপ্পু ও পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নয়ন হোসেনের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।

এতে অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর যুবদলসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিলটি যশোর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, যশোরের ঐতিহাসিক টাউন হল মাঠে অনুষ্ঠিতব্য যুব সমাবেশ সফল করার লক্ষ্যে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।

মিছিলে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ সাথী, নওয়াপাড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আকরাম আক্তার কোরাইশী পাপ্পু, নওয়াপাড়া কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নয়ন হোসেনসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর