1. gangchiltvip@gmail.com : admin :
যশোরে র‍্যাবের অভিযানে ৭০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Gangchil TV
June 22, 2026, 2:41 am

যশোরে র‍্যাবের অভিযানে ৭০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter name :
  • আপডেটের সময়: Friday, January 16, 2026
  • 559 সময় দেখুন

 

যশোর প্রতিনিধি :

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অবিচল থেকে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে র‍্যাব। এরই ধারাবাহিকতায় যশোরের কোতয়ালী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

র‍্যাব সূত্র জানায়, গত ১৫ জানুয়ারি ২০২৬ ইং তারিখ দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে র‍্যাব-৬ এর সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন মাহিদিয়া বাজার–ভাতুরিয়া রোডে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে। এ সময় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে চালকের পাশের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৭০ (সত্তর) বোতল ভারতীয় ফেনসিডিল (WINCEREX) উদ্ধার করা হয়।

অভিযানকালে মাদকসহ গ্রেফতার করা হয় মোঃ আলী রেজা (৪৩) নামের এক ব্যক্তিকে। তিনি যশোর কোতয়ালী মডেল থানাধীন ষষ্ঠিতলা এলাকার বাসিন্দা। তার পিতার নাম আবু জাফর তরফদার (মিয়া)।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর