1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
লবণচরার চাঞ্চল্যকর ডাবল মার্ডার: মঞ্জুরুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার - Gangchil TV
August 23, 2026, 11:00 pm

লবণচরার চাঞ্চল্যকর ডাবল মার্ডার: মঞ্জুরুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

Reporter name :
  • আপডেটের সময়: Sunday, August 23, 2026
  • 23 সময় দেখুন

 

 

খুলনা প্রতিনিধি:

খুলনার লবণচরা থানা এলাকায় চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলায় মঞ্জুরুল ইসলাম হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। শনিবার (২৩ আগস্ট) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন—মো. ফারুক (২১), পিতা নজরুল মোল্লা এবং মাসুদুল ইসলাম কদর (১৮), পিতা আবু হোসেন বাবু।

 

র‌্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল শনিবার টুঙ্গিপাড়া থানাধীন বর্ণি দক্ষিণপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মঞ্জুরুল ইসলাম হত্যা মামলার এ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাবের তথ্য অনুযায়ী, গত ১৯ আগস্ট খুলনা নগরীর লবণচরা এলাকায় প্রায় তিন ঘণ্টার ব্যবধানে দুই যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। ওইদিন সন্ধ্যায় শিশুবাগান আশিবিঘা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম (২২) নিহত হন। পরে রাত পৌনে ১০টার দিকে একই এলাকায় গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে নাজমুল (১৯) নিহত হন।

 

এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামিসহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে লবণচরা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

 

র‌্যাব-৬ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর