1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
অভয়নগরে ১৭ কেজি গাঁজাসহ আটক ৩ - Gangchil TV
August 9, 2026, 10:53 am

অভয়নগরে ১৭ কেজি গাঁজাসহ আটক ৩

Reporter name :
  • আপডেটের সময়: Sunday, August 9, 2026
  • 23 সময় দেখুন

অভয়নগর  প্রতিনিধি : 

যশোরের অভয়নগরে একটি প্রাইভেট কার থেকে ১৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার (৯ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামের ধলুর মোড় নামক স্থান থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান। আটক মাদক কারবারিরা হলেন—কুমিল্লা জেলার গৌরীপুর থানার শাহাপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে প্রাইভেট কারচালক মো. মিজান (৩৩), কুমিল্লা কতোয়ালি থানার গোলাবাড়ী গ্রামের ভূইয়াপাড়ার মৃত ফরিদ আহম্মেদ ভূইয়ার ছেলে পাভেল মিয়া ওরফে মিন্টু (৩৫) ও খুলনা জেলার দৌলতপুর থানার পশ্চিম সেনপাড়া গ্রামের সাহেব আলী মিনার ছেলে মুসন মিনা (৩৫)।

জানা গেছে, আটকরা কুমিল্লা জেলা থেকে প্রাইভেট কারে করে ১৭ কেজি গাঁজা খুলনার দৌলতপুরে নিয়ে যাচ্ছিলেন। প্রাথমিক যাচাইয়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা থাকার তথ্য পেয়েছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর ৫টার দিকে উপজেলার বাশুয়াড়ী গ্রামের ধলুর মোড় নামক স্থানে ওই প্রাইভেট কার চ্যালেঞ্জ করা হয়। তল্লাশি চালিয়ে প্রাইভেট কার থেকে কালো পলিথিনে মোড়ানো ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে চালকসহ তিনজনকে আটক করা হয়।

অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, ‘১৭ কেজি গাঁজাসহ একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। আটক তিন কারবারির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর