অভয়নগর প্রতিনিধি :
অভয়নগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল আলম ফারাজী ও আসাদুজ্জামান জনি পৌরসভা নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে পৌরসভার
১ নং ওয়ার্ডের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
এ সময় তারা নির্বাচনের সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম ও নেতা-কর্মীদের খোঁজখবর নেন।
পাশাপাশি আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।