সময় থমকে দাঁড়ালো
শেখ আলী আকবার।
সময় যেন আজকে আবার
থ্মকে দাড়ালো।
পথ ভুলে নতুন পথে
কে, যে, হারালো।
দেখেশুনে আজকে আবার
করছে যারা ভুল।
তাঁদের মুখে শুনি শুধু
মিথ্যা যত ফুল।
দেশটা আমার তলানিতে
ঠেকে যে গেছে।
গান কবিতার সংসদ এখন
হাস্যরসে মেতেছে।
একটা সময় একাত্তরের -ছিলো
গল্পে ঠাঁসা দেশ।
এখন দেখি ফ্যাসিবাদের
কথন সাজায় বেশ্।
দাম বেড়েছে তেল জ্বালানি
তাও- যায়না পাওয়া আজ!
মজুদ আছে হিসাব তাঁদের
মিথ্যা চালায় রাজ।
এদিক আবার লোডশেডিং-র
যন্ত্রণা যে বাড়ে।
খাম্বা আছে তার আছে
বিদ্যুৎ নাই ঘরে।
কাজকর্ম বন্ধ আজই
মাইনে পাওয়া শেষ।
কেমন করে চলছে বলো
সোনার বাংলাদেশ।