1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
ভেদরগঞ্জে আকস্মিক অভিযান, বন্ধ হচ্ছে দুই ক্লিনিক - Gangchil TV
August 1, 2026, 8:59 pm

ভেদরগঞ্জে আকস্মিক অভিযান, বন্ধ হচ্ছে দুই ক্লিনিক

Reporter name :
  • আপডেটের সময়: Sunday, August 2, 2026
  • 22 সময় দেখুন

 শরীয়তপুর প্রতিনিধি, মো: নুরুল করিম :

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের বেসরকারি ক্লিনিকে আকস্মিক পরিদর্শন চালিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। পরিদর্শনে লাইসেন্স না থাকা এবং সরকারি ডিউটি ফাঁকি দিয়ে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস করার প্রমাণ মেলায় একটি ডায়াগনস্টিক সেন্টার তাৎক্ষণিকভাবে বন্ধ এবং ক্লিনিক আগামী ৭ আগস্টের মধ্যে সম্পূর্ণ বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (১ আগস্ট) দুপুরে কোনো পূর্বঘোষণা ছাড়াই মন্ত্রী ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে উপস্থিত হন। এ সময় তিনি হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ, ওষুধ বিতরণ কেন্দ্র ও ওয়ার্ড ঘুরে রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন। পাশাপাশি সরকারি কর্মঘণ্টায় কতজন চিকিৎসক উপস্থিত আছেন এবং কারা অনুপস্থিত থেকে বাইরের ক্লিনিকে রোগী দেখছেন, তা সরেজমিনে যাচাই করেন।

পরিদর্শনকালে স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ডায়াগনস্টিক সেন্টারে বৈধ কাগজপত্র ও লাইসেন্স না পাওয়ায় সেটির সব কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। এছাড়া পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও বৈধ অনুমোদন না থাকায় দুটি ক্লিনিককে আগামী ৭ আগস্টের মধ্যে সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। তবে চিকিৎসাধীন রোগীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ক্লিনিক দুটিতে আজ থেকেই নতুন রোগী ভর্তি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং আগামী সাত দিনের মধ্যে ভর্তি থাকা রোগীদের নিরাপদ স্থানান্তর বা ছাড়পত্র নিশ্চিত করতে বলা হয়েছে।

অভিযান প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, “জনগণের স্বাস্থ্যসেবা নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। সরকারি হাসপাতালে ডিউটি রেখে যারা বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখতে যাবেন, তাদের বিরুদ্ধে কোনো ছাড় নেই। অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে সাসপেনশন ও টার্মিনেশনের মতো কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, শুধু ভেদরগঞ্জ নয়, স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে এবং দালালচক্র ও অবৈধ ক্লিনিক নির্মূলে সারা দেশে এ ধরনের ঝটিকা অভিযান ও কঠোর তদারকি অব্যাহত থাকবে।

অভিযানকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শরীয়তপুর জেলা সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর