1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়: স্বাস্থ্য অধিদপ্তর - Gangchil TV
September 24, 2026, 4:03 pm

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়: স্বাস্থ্য অধিদপ্তর

Reporter name :
  • আপডেটের সময়: Thursday, September 24, 2026
  • 30 সময় দেখুন

 

 

নিজস্ব প্রতিবেদক

 

দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে ওই সীমানার মধ্যে থাকা বিদ্যমান বেসরকারি ক্লিনিকে সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্র্যাকটিস না করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান—হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার—স্থাপনের অনুমতি দেওয়া যাবে না।

 

এ ছাড়া সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে থাকা বিদ্যমান বেসরকারি ক্লিনিকেও সরকারি হাসপাতালের চিকিৎসকেরা প্র্যাকটিস করতে পারবেন না।

 

নির্দেশনা বাস্তবায়নে প্রতিটি বিভাগীয় স্বাস্থ্য দপ্তর, সিভিল সার্জনের কার্যালয় এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

 

স্বাস্থ্যসংশ্লিষ্টদের অভিযোগ, সরকারি হাসপাতালের আশপাশে দীর্ঘদিন ধরে ব্যাপক হারে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের দালালের মাধ্যমে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।

 

এ ছাড়া সরকারি হাসপাতালের অনেক চিকিৎসক কর্মঘণ্টার পর আশপাশের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে প্র্যাকটিস করেন। নতুন নির্দেশনা বাস্তবায়িত হলে সরকারি হাসপাতালকেন্দ্রিক চিকিৎসাসেবা ব্যবস্থাপনায় এর প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর