1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মিজানুর রহমান, খুলনায় চিকিৎসাধীন - Gangchil TV
August 12, 2026, 11:17 am

হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মিজানুর রহমান, খুলনায় চিকিৎসাধীন

Reporter name :
  • আপডেটের সময়: Tuesday, August 11, 2026
  • 30 সময় দেখুন

 

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

 

যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর উপজেলা ইউনিটের কোষাধ্যক্ষ, বিশিষ্ট কয়লা ব্যবসায়ী ও রুপলেখা প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী সত্যপাঠের সাংবাদিক মিজানুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

 

সাংবাদিক মিজানুর রহমানের অসুস্থতার খবরে সহকর্মী সাংবাদিক, শুভানুধ্যায়ী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তার দ্রুত আরোগ্য কামনা করেছেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সহকর্মী সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর