1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
অভয়নগরে নির্বাচিত জলাশয়সমূহে পোনা মাছ অবমুক্তকরণ - Gangchil TV
September 29, 2026, 11:47 pm

অভয়নগরে নির্বাচিত জলাশয়সমূহে পোনা মাছ অবমুক্তকরণ

Reporter name :
  • আপডেটের সময়: Monday, September 28, 2026
  • 34 সময় দেখুন
0-4024x1784-0-0-{}-0-12#bokehtype:0#;ts:1882533697300000;appts:1790568864760;qlty:1;;illum:5 scene:0 humanIn:13;

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় নির্বাচিত জলাশয়সমূহে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। উপজেলার নির্বাচিত ১৯টি প্রতিষ্ঠানের পুকুর ও একটি বাওড়ের (পুড়াখালী) জন্য মোট ৩৩৩.৩৩ কেজি কার্প জাতীয় পোনা মাছ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে পরিষদ চত্বরে প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের হাতে এসব পোনা মাছ বিতরণ করা হয়।
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে পোনা মাছ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক বিপুল কুমার বসাক, সিনিয়র সহকারী পরিচালক এইচ এম বদরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফরাজী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদার, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, বিআরডিবি কর্মকর্তা দেবাশীষ কুমার দাশ প্রমুখ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদার জানান, উপজেলার নির্বাচিত ১৯টি প্রতিষ্ঠানের পুকুর ও একটি বাওড়ের (পুড়াখালী) প্রতিনিধিদের মাঝে মোট ৩৩৩.৩৩ কেজি কার্প জাতীয় পোনা মাছ বিতরণ করা হয়েছে।
 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর