1. gangchiltvip@gmail.com : admin :
অভয়নগরকে চাঁদাবাজিমুক্ত ও আধুনিক জনপদ হিসেবে গড়তে চাই: অধ্যাপক গোলাম রসুল - Gangchil TV
February 6, 2026, 5:02 am

অভয়নগরকে চাঁদাবাজিমুক্ত ও আধুনিক জনপদ হিসেবে গড়তে চাই: অধ্যাপক গোলাম রসুল

Reporter name :
  • আপডেটের সময়: Thursday, January 29, 2026
  • 86 সময় দেখুন

 

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর):

যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) সংসদীয় আসনে ১১ দলীয় জোট ও জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসুল বলেছেন, নির্বাচিত হলে অভয়নগর ও বাঘারপাড়াকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও ব্যবসায়ীবান্ধব জনপদ হিসেবে গড়ে তোলা হবে। বিশেষ করে নওয়াপাড়ার ব্যবসায়ীরা বর্তমানে চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ—জোট বিজয়ী হলে এলাকায় কোনো চাঁদাবাজির স্থান থাকবে না।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে অভয়নগর উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউট কালচারাল একাডেমি অডিটোরিয়ামে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি অভয়নগরের উন্নয়নে তাঁর নির্বাচনী ‘রোডম্যাপ’ তুলে ধরেন। অধ্যাপক গোলাম রসুল বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই জনপদের মানুষের জীবনমান উন্নয়নে বেশ কিছু কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, ভবদহ এলাকার দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান করা হবে। নওয়াপাড়ার প্রাণ ভৈরব নদ খনন ও দখলমুক্ত করে নাব্যতা ফিরিয়ে আনা হবে। বেকারত্ব দূর করতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, যাতে যুবসমাজ দক্ষ জনশক্তিতে পরিণত হতে পারে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। এছাড়া সিকিরহাট ঘাটে ভৈরব নদীর ওপর সেতু নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা সহজতর করার পরিকল্পনার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা জামায়াতের আমির সরদার শরিফ হোসেন। তিনি বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ—তাই বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মহিদুল হোসেন, নওয়াপাড়া পৌর জামায়াতের সভাপতি মাওলানা আলতাব হোসেন, ছাত্রশিবির যশোর জেলা পূর্বের সভাপতি এম এম আশিকুজ্জামান, জাতীয় নাগরিক পার্টির অভয়নগর সমন্বয়কারী শাহজাহান কবিরসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় অভয়নগর প্রেসক্লাব, নওয়াপাড়া প্রেসক্লাব ও অভয়নগর রিপোর্টার্স ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর