1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
যশোরে বসুন্দিয়া ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল আটক - Gangchil TV
September 22, 2026, 12:47 pm

যশোরে বসুন্দিয়া ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল আটক

Reporter name :
  • আপডেটের সময়: Thursday, February 5, 2026
  • 480 সময় দেখুন

 

যশোর জেলা সংবাদদাতা ।

যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা রিয়াজুল ইসলাম খান রাসেলকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার দুপুরে,ওয়ারেন্ট অফিসার মো. খাইরুলের নেতৃত্বে,বাঘারপাড়া আর্মি ক্যাম্পের একটি দল, ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে আটক করেছেন। আটক পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে বাঘারপাড়া আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।বর্তমানে তাকে যশোর কোতয়ালী থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ অভিযানের অংশ হিসেবে চেয়ারম্যান রাসেলকে আটক করা হয়। এ বিষয়ে কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর বিশেষ অভিযানে বসুন্দিয়া ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাসেলকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাকে থানায় হস্তান্তর করা হয় এবং বর্তমানে তাকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর