1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
অভয়নগরে ইরেসপো প্রকল্পের আওতায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ - Gangchil TV
September 20, 2026, 11:16 am

অভয়নগরে ইরেসপো প্রকল্পের আওতায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

Reporter name :
  • আপডেটের সময়: Tuesday, February 3, 2026
  • 367 সময় দেখুন

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পরিচালিত দরিদ্র মহিলাদের জন্য “সম্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)” এর আওতায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার অভয়নগর উপজেলার হিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিআরডিবির উপ-পরিচালক বিএম কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন নিউজের স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মল্লিক এবং বিআরডিবি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিআরডিবির হিসাবরক্ষক শরীফ উদ্দিন ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মেরিনা গাইন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন দশম শ্রেণির ছাত্রী ফারাহানা আলম নিশাত এবং গীতাপাঠ করেন নবম শ্রেণির ছাত্রী রাখি ঘোষ।

প্রশিক্ষণে মোট ৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে তাদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অতিথিরা বলেন, এ ধরনের উদ্যোগ কিশোরীদের শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আত্মনির্ভরশীলতা অর্জন এবং বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর