1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
বিজয়নগরের পত্তন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটিকে সংবর্ধনা - Gangchil TV
September 19, 2026, 9:43 am

বিজয়নগরের পত্তন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটিকে সংবর্ধনা

Reporter name :
  • আপডেটের সময়: Friday, September 18, 2026
  • 25 সময় দেখুন

তানভীর ভুইয়া , ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি মো. আতিকুল ইসলাম ও সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের পক্ষ থেকে সহকারী প্রধান শিক্ষক ফরিদ আহমেদসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা নবগঠিত কমিটির সভাপতি ও সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি ও সদস্যদের অভিনন্দন জানান। তাঁরা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, সুষ্ঠু ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কমিটির কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

সভাপতির বক্তব্যে মো. আতিকুল ইসলাম মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পত্তন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে পত্তন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে আন্তরিকভাবে কাজ করবেন।

অনুষ্ঠানে ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর