1. gangchiltvip@gmail.com : admin :
  2. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
অভয়নগরে নেশাগ্রস্ত যুবককে ৬ মাসের কারাদন্ড - Gangchil TV
July 25, 2026, 8:15 pm

অভয়নগরে নেশাগ্রস্ত যুবককে ৬ মাসের কারাদন্ড

Reporter name :
  • আপডেটের সময়: Wednesday, June 10, 2026
  • 162 সময় দেখুন

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে সুজন শেখ (২২) নামে নেশাগ্রস্ত এক যুবককে ৬ মাসের কারাদন্ড ও ১০০টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ জুন) সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু এই আদেশ দেন।

দন্ডপ্রাপ্ত সুজন শেখ উপজেলার চলিশিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চলিশিয়া গ্রামের লাবু শেখের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, মাদক সেবনের পর মাতলামি করছে এমন অভিযোগের ভিত্তিতে বুধবার সকাল ১১টার দিকে উপজেলার চলিশিয়া গ্রামে লাবু শেখের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির সামনে নেশাগ্রস্ত অবস্থায় সুজন শেখকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সেবনের সরঞ্জাম। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ৬ মাসের কারাদন্ড ও ১০০টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘মাদকদ্রব্য সেবনের পর নেশাগ্রস্ত অবস্থায় জনগণের শান্তি শৃঙ্খলা বিনষ্টের দায়ে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর