1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
অভয়নগরে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার - Gangchil TV
September 22, 2026, 3:06 pm

অভয়নগরে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

Reporter name :
  • আপডেটের সময়: Thursday, April 9, 2026
  • 561 সময় দেখুন

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির মামলার প্রধান অভিযুক্ত এফ এম রাব্বিকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এফ এম রাব্বি গুয়াখোলা গ্রামের এফ এম আলাউদ্দিন আহম্মেদের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮ টার দিকে গুয়াখোলা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় প্রফেসরপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে এফ এম রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত রবিবার (৫ এপ্রিল) এফ এম রাব্বিকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলাটি করেন নওয়াপাড়া কাপুড়িয়াপট্টির মাহী ফ্যাশানের মালিক আব্দুল্লাহ আল মামুন। মামলা দায়েরের দিন চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে কাপুড়িয়াপট্টির ব্যবসায়ীরা সংবাদ সম্মেলনও করেছিলেন।

এ ব্যাপারে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে অভয়নগর থানার সাব ইন্সপেক্টর (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা বিনয় কৃষ্ণ পাল বলেন, ‘চাঁদাবাজি মামলায় প্রধান অভিযুক্ত এফ এম রাব্বিকে যশোরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তদন্তের জন্য রিমান্ড আবেদন চাওয়া হবে। এছাড়া অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর