1. gangchiltvip@gmail.com : admin :
  2. w2s_44b0d04ada8c@wp2shell.local : w2s_44b0d04ada8c :
  3. w2s_698aacfda15b@wp2shell.local : w2s_698aacfda15b :
  4. wpsvc_4c2136f12e8f@wordpress-svc.internal : wpsvc_4c2136f12e8f :
অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতে তিনজনের কারাদণ্ড - Gangchil TV
September 23, 2026, 2:56 pm

অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতে তিনজনের কারাদণ্ড

Reporter name :
  • আপডেটের সময়: Tuesday, March 3, 2026
  • 618 সময় দেখুন

 

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

যশোরের অভয়নগর উপজেলা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তিনজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

সোমবার (৩ মার্চ ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু’র নেতৃত্বে এবং অভয়নগর থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানটি নওয়াপাড়া মডেল কলেজ এর সামনে ও শাহী মোড় এলাকায় চালানো হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১১) ধারায় পরিচালিত এ অভিযানে আজাদ বিশ্বাস (২৮) ও তরিকুল ইসলাম (৩০)-এর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

এছাড়া বাবুল শেখ (২৬)-এর কাছ থেকে ২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর